ভাষা পারদর্শী কোরিয়ান লটারি ২০২৪ আবেদন পদ্ধতি / korean lottery for bangladesh 2024
নিবন্ধন সংক্রান্ত জরুরি নোটিশ ও ডেমো ভিডিও প্রচার দক্ষিণ কোরিয়াতে চাকরির লক্ষ্যে কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগ্রহীদের অনলাইন নিবন্ধন (২০ ও ২১ ফেব্রুুয়ারি ২০২৪) থার্ড পার্টির উপর নির্ভর না করে বোয়েসেল এর ডেমো ভিডিও ফলো করে নিবন্ধন প্রস্তুতে জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেয়া হলো। নিবন্ধন সাইট eps.boesl.gov.bd অংশগ্রহণের যোগ্যতা ১। কোরিয়ান ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে; ২। শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান; ৩। বয়স সীমা ১৮ থেকে ৩৯ বছর (জন্ম তারিখ ফেব্রুয়ারি ২০, ১৯৮৫ হতে ফেব্রুয়ারি ২০, ২০০৬ এর মধ্যে হতে হবে); ৪। পাসপোর্ট-এর মেয়াদ ২০ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত হালনাগাদ থাকা সাপেক্ষে; ৫। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে নাম ও জন্ম তারিখ এবং ছবির মিল থাকতে হবে; ৬। 3D (Dirty, Difficult and Dangerous) কাজ করার আগ্রহ থাকতে হবে; ৭। উৎপাদন শিল্প, জাহাজ নির্মাণ, কনস্ট্রাকশন ও মৎস্য খাতে প্রশিক্ষণসহ বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে; ৮। কালার ব্লাইন্ডনেস বা রঙ বোঝার সক্ষমতার সমস্যা মুক্ত হতে হবে; ৯। পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ ও কথোপকথনে মার্জিত হতে হবে; ১০। ম...